Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফ্যাসিস্ট সরকারের মিথ্যা প্রচারনা থেকে যেন আমরা অব্যাহতি পাই -তাহসিনা রুশদীর লুনা।

Bangla FMbyBangla FM
১০:১৪ am ১৮, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

আতাউর রহমান কাওছার, ওসমানী নগর প্রতিনিধি, 

বিএনপির চেয়াররপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদে জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারে নি। আপনারা সব সময় জনগণের পক্ষে থাকবেন, সঠিক তথ্য তুলে ধরবেন আপনাদের লিখনীর মাধ্যমে। আমরা প্রত্যাশা করছি নতুন বাংলাদেশ বিনির্মাণের। আমরা চাই সত্য উদঘাটিত হোক, মিথ্যার যে প্রচারনা ছিল, সেটা থেকে যেন আমরা অব্যাহতি পাই।

যখন এম ইলিয়াস আলী নিখোঁজ হন তখন সাংবাদিকরা অনেক প্রতিকুল অবস্থায় থেকে সাংবাদিকরা অনেক ঝুঁকি নিয়ে আমাদেরকে সাপোর্ট করেছিলেন। যখন আমাদের বাড়ী-ঘরে হামলা করা হয়েছিল, তখন আমরা পুলিশ ও প্রশাসনের সাপোর্ট পাইনি। এই সময়ে আমরা মামলা করতে পারিনি।

এই দু:সময়ে আমাদেরকে সাংবাদিকরা অনেক সহযোগিতা করেছিল। আমরা আশা রাখি আগামীতে একটি সুষ্ট নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এই এলাকার জনগণ সিলেট-২(বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত করবেন। আমরা বিএনপি হিসেবে প্রত্যাশা করি, এই অঞ্চলের সবাইকে নিয়ে  একটি মানবিক ও  দূর্নীতিমুক্ত দেশ গঠন করব। বিএনপি অন্যায়ের পক্ষে নয়, যারা অন্যায় করবে তাদেরকে আইনের হাতে তুলে দিব। আমরা কখনো অপরাধীদের পক্ষ নিয়ে কারো জন্য সুপারিশ করব না। এত দিন পর আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, যাতে সবাই সঠিক কথা বলতে পারেন। আমরা কখনো কোনো চাপ প্রয়োগ করব না।

তিনি গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি এর পর গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদে বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং গোয়ালাবাজারে স্থানীয় জনগণের মেধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দাবিতে প্রচারপত্র বিতরণ করেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, গোয়ালাবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা শাহিন মিয়া, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান মানিক, সৈয়দ কওছর আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুব দলের আহ্বায়ক ফজল আহমদ জনি, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্স, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, বিএনপি নেতা কামরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব, গোয়ালাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাহিদ মিয়া, ফয়জুল হক ও খালেদ আহমদ গোয়ালাবাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রমুখ।

আতাউর রহমান কাওছার 

ওসমানী নগর সিলেট 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মাওলানা আব্দুস সাত্তার
  • মৌলভীবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ আরেক ডাকাত
  • বানিয়াচংয়ে কালী মন্দিরে ডাকাতি,স্বর্ণালঙ্কার লুট
  • শ্রীমঙ্গলে আউশ ধান উৎপাদনে কৃষি প্রণোদনা উদ্বোধন
  • শ্রীমঙ্গলে সাড়াশি অভিযানে ৫ অপরাধী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম