Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হোমনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন

Tanazzina TaniabyTanazzina Tania
১:১১ pm ২৬, অগাস্ট ২০২৫
in সংগঠন
A A
0
শাহ আলম জাহাঙ্গীর ,মুরাদনগর প্রতিনিধি :
কুমিল্লার হোমনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য সভায় এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম আহ্বায়ক, মো. হানিফ সদস্য সচিব ও আব্দুল করিম যুগ্ম আহ্বায়কসহ মোট সাতজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি নূর-ই আলম ভূঁইয়া। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলার কোতোয়ালি থানার যুদ্ধকালীন কমান্ডার আব্দুল মতিন, তিতাস উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি আলাউদ্দিন ফজলু, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল হক সরকার ও মো. কামাল হোসেনসহ শাতাধিক বীর মুক্তিযোদ্ধ। শেষে প্রধান অতিথি এ কমিটি ঘোষণা করেন।
সভায় বক্তারা বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ঐক্য ও নেতৃত্বই মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখবে। নবগঠিত আহ্বায়ক কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে মুক্তিযোদ্ধাদের অধিকার ও সম্মান রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রমিকদের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করার দাবি বাবলুর
  • দুর্গম পাহাড়ে নেই শিক্ষার আলো, সাথে বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
  • টাঙ্গাইলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • মির্জাপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
  • বরগুনায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম