Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লন্ডনে ইউনূসের হোটেলের সামনে পাল্টাপাল্টি বিক্ষোভ

Bangla FMbyBangla FM
৫:১৩ pm ১০, জুন ২০২৫
in জাতীয়
A A
0

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হোটেলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, বাংলাদেশে যাদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ।

ইউনূসের সমর্থনেও সেখানে পাল্টা জমায়েত হয়েছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির লোকজনের পাশাপাশি জামায়াতে ইসলামী এবং কিছু ইসলামী দলের সমর্থকদের সেখানে দেখা যায়।

চার দিনের সফরে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান ইউনূস। সেখান থেকে তিনি পার্ক লেইনের হোটেল ডরচেস্টারে যান; এই সফরে তিনি সেখানেই থাকবেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত হোটেলের সামনের রাস্তায় বিক্ষোভ দেখান।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান, আবু জাহির, শফিকুর রহমান চৌধুরী, রঞ্জিত সরকার অংশ নেন এই বিক্ষোভে। বাংলাদেশে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয়েছে সরকারপতনের পর।

সিলেট মহানগর আওয়ামী লীগের নেতা বিধান কুমার সাহা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, যুবলীগের জামাল খানসহ অনেকেই উপস্থিত ছিলেন সেখানে।

তারা ইউনূসের ছবিসহ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ইউনূসের প্রতি সমর্থন জানাতে এ সময় পাল্টা জমায়েত করেন একদল প্রবাসী বাংলাদেশি, যাদের মধ্যে জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মী সমর্থকদেরও দেখা যায়। তবে এই জমায়েতে উপস্থিতি ছিল তুলনামূলক কম।

এই সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ইউনূস। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং সরকারের নীতি নির্ধারণী শীর্ষস্থানীয় ব্যক্তিও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দ্বিপক্ষীয় বৈঠকের বাইরে প্রধান উপদেষ্টা আগামী ১১ জুন লন্ডনের চ্যাথাম হাউসে একটি বিশেষ আলোচনায় অংশ নেবেন। পরদিন লন্ডনের সেন্ট জেমসেস প্যালেসে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে ‘কিংস চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড’ দেওয়া হবে।

Tags: লন্ডনে ইউনূসের হোটেলের সামনে পাল্টাপাল্টি বিক্ষোভ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম