নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
” জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা,সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, পৌর বিএনপির সাধারণ মহশিন আলী,ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম,প্রধান শিক্ষক আবু ফেরদৌস মানিক, মোস্তফা আলম প্রমুখ।

