মোঃ মনজুরুল আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে গতকাল ১৯ এপ্রিল ২০২৬ রংপুর সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো হাম-রুবেলা (MR) টিকাদান কর্মসূচি।
শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা (MR) টিকাদান কর্মসূচি।
গত ১৯ এপ্রিল ২০২৬ ইং রবিবার উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব মাহফুজ উন নবী ডন। এটি ২০ এপ্রিল থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত নগরীর ৩৩টি ওয়ার্ডে নির্ধারিত টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই টিকা প্রদান করা হবে।
সকল অভিভাবকের প্রতি আহ্বান—নিজ নিজ শিশুকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করুন।

