Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরের শার্শা উপজেলা শিশু অপহরণকারীসহ মুক্তিপণের টাকা উদ্ধার

Bangla FMbyBangla FM
৫:৪০ am ২৯, মার্চ ২০২৫
in আইন ও আদালত
A A
0

মনির হোসেন, বেনাপোল। 

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে চট্টগ্রামের বোয়ালখালী থানার শিশু অপহরণ মামলার মূলহোতা আটক হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মুক্তিপণের প্রায় চার লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ চট্টগ্রামের বোয়ালখালী থানার চরনদ্বীপ ইউনিয়ন এলাকা থেকে আফরানুর (৮) নামে এক শিশু অপহৃত হয়। এ ঘটনায় পরদিন বোয়ালখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকালে বোয়ালখালী থানা পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত ব্যক্তি শার্শার গোড়পাড়া এলাকায় অবস্থান করছে। বিষয়টি শার্শা থানা পুলিশের সঙ্গে শেয়ার করলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

শার্শা থানা পুলিশের একাধিক টিম বেনাপোল ও শার্শার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বেনাপোল থানাধীন পোড়াবাড়ি কলেজ মোড় এলাকা থেকে নগদের এক এজেন্ট জহিরুলকে আটক করা হয়। তার একাউন্টে ৩ লক্ষ ৯৮ হাজার টাকা জমা হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, এই অর্থ দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী ইকবাল হোসেনের। পরবর্তীতে ইকবালকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চট্টগ্রামের পূর্ব পরিচিত মহিউদ্দিন ব্যবসায়িক লেনদেনের পাওনা হিসেবে এই টাকা পাঠিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে ২৭ মার্চ সন্ধ্যায় বেনাপোলের পোড়াবাড়ি কলেজ মোড় এলাকা থেকে মূল অভিযুক্ত মহিউদ্দিনকে আটক করে। এ সময় উদ্ধার করা হয় মুক্তিপণের ৩ লক্ষ ৯৮ হাজার টাকা এবং একটি স্মার্টফোন।

পুলিশের এই অভিযানে শিশু অপহরণকারী চক্রের মূলহোতাকে আটক করা সম্ভব হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মুক্তিপণের প্রায় চার লক্ষ টাকা।

Tags: শিশু অপহরণকারী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: তেলের বাজারে বড় দরপতন
  • মায়ের অসুস্থতার খবর শুনে মালয়েশিয়ায় প্রবাসী যুবকের মৃত্যু
  • পাঁচ মাসেও বিজ্ঞান বই পায়নি অষ্টম শ্রেণির ৬০ শিক্ষার্থী
  • শান্তিগঞ্জে কৃষক মজুর মৎস্যজীবীর ১০ দফা দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম