Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৪৬ pm ১৭, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন

মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন

শ্যামনগর, সাতক্ষীরা, প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর কালিগঞ্জে সীমান্তে অবস্থিত মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদ ও মাদ্রাসার জমি দুবৃত্ত কর্তৃক জোরপূর্বক দখল করে মসজিদ কমিটি ও এলাকাবাসীর নামে একের পর এক মিথ্যা, ষড়যন্ত্র এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদে মুসল্লী ও এলাকাবাসী মানববন্ধন করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) বেলা ২ টায় মসজিদের জমি সংলগ্ন রাস্তায় মৌতলা-জাহাজঘাটা ঐতিহাসিক শাহী জামে মসজিদ কমিটি, যুব কমিটি ও এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- মসজিদের খতিব মাওলানা রমজান আলি, মৌতলা বাস স্ট্যান্ড বাজার কমিটির সেক্রেটারী রফিকুল ইসলাম, মাওলানা আবুসা’দ, শিক্ষক আনোয়ারুল ইসলাম, আব্দুস সামাদ ও শেখ নুর আলী প্রমূখ।

মানববন্ধনে বক্তরা বলেন, দুবৃত্ত কর্তৃক মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদ ও মাদ্রাসার জমি জোরপূর্বক জবর দখল করা শুরু করেছে। তাছাড়া জেলা পরিষদের টাকায় মাদ্রাসার নির্মিত পাকা প্রাচীর ভেঙ্গে ইট গুলো নিয়ে যাওয়া, ফলজ-বনজ গাছ কর্তন, ফলফলাদি আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে । এহেন অপকর্মের বিরুদ্ধে মুসল্লী ও এলাকাবাসী সোচ্চার হয়ে বাধা প্রদান করায় অভিযুক্ত ব্যক্তি কর্তৃক প্রায় ১৫ টি মামলা ও অভিযোগ দিয়ে হয়রাণী করেই চলেছে।

তারা আরও বলেন বিএনপির কেন্দ্রীয়নেতা সাবেক এমপি কাজী আলাউদ্দীন মসজিদের নামে ৩৯ শতক জমি দানপত্র রেজিস্ট্রি করে দেন। বর্তমানে এ জমি মসজিদের নামে রেকর্ড ও দখলে থাকলেও লোভের বশবতী হয়ে অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে জবর দখল করতে মরিয়া হয়ে উঠেছে। তার নানাবিধ হুমকীর স্বীকার মুসল্লী ও প্রতিবাদী এলাকাবাসী। যে কোন মুহুর্তে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে।

Tags: ঐতিহাসিকমসজিদমানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দাপুটে জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ
  • মৌলভীবাজারে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন গ্রেফতার
  • বকেয়া আদায়ে রাজপথে এ্যাজাক্স জুট মিল শ্রমিকরা
  • মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন
  • যারা মাদক কারবারীর থেকে টাকা খায়, তাদেরকেও যমুনা নদীতে পাঠাব: এএসপি নাজরান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম