Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুক্তাগাছায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত,আ.লীগ নেতার বিচার দাবিতে বিক্ষোভ

Bangla FMbyBangla FM
১:৪৩ pm ০৭, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0


মুক্তাগাছা (ময়মসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপি নেতা আবুল মনসুরকে হত্যার উদ্দেশ্যে হামলা করে কুপিয়ে গুরুতর
আহত করার আওয়ামলীগ নেতা সাইদুল ইসলাম। তারই প্রতিবাদে ও হামলাকারীদের দ্রæত গ্রেফতারের দাবিতে
বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার দাওগাঁও ইউনিয়ন বিএনপি ও
সহযোগি সংগঠনের আয়োজনে বটতলা বাজারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। দাওগাও
ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল লতিফের নেতৃত্বে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বক্তব্য
রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর
রহমান, ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মুক্তাগাছা বিএনপির অন্যতম ঘাটি বটতলার নেতৃত্বকে কোনঠাসা করতে
আওয়ামীরা এ হামলা চালিয়েছে। তাদের সাথে যোগ দিয়েছে বিএনপির নামধারী কিছু লোক। বটতলার
মনসুরকে হত্যার মাধ্যমে তারা নেতৃত্ব শূন্য করতে চেয়েছিলো। হত্যার উদ্দেশ্যে এ নৃশংস হামলাকারীদের
অবিলম্বে গ্রেফতার এবং শাস্তির দাবী করা হয়। সেই সাথে আওয়ামীলীগের কোন লোক যেন দাওগাও এ না
থাকতে পারে সে ব্যাপারে সবাই একমত হয়।
মামলার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ
কামাল হোসেন জানান, ঘটনার তিনদিন পর ৩০ মার্চ ২০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
এঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২৯ মার্চ বটতলা বাজারে দাওগাঁও ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল মনসুর (৪৮),
তাঁর ভাই বিল্লাল, স্থানীয় ভ্যানচালক ইউসুফ, মনিরের ওপর অতর্কিত হামলা ও মারধর করে একই ইউনিয়নের ২
নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম, ইসমাইল, আলহাজ¦, জুয়েল, এসহাকের
নেতৃতে প্রায় ১৫জনের দল। হামলার শিকার আবুল মনসুরকে আহত অবস্থায় প্রথমে মুক্তাগাছা উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ৭ দিন চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা
জাতীয় অর্থোপেটিক্স হাসপাতালে পাঠানো হয় সেখানেই তার চিকিৎসা চলমান রয়েছে।

Tags: বিএনপিবিএনপি নেতাকে ছুরিকাঘাত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নিউইয়র্কে ইসরায়েল ডে প্যারেড বয়কট, তীব্র বিতর্ক
  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: তেলের বাজারে বড় দরপতন
  • মায়ের অসুস্থতার খবর শুনে মালয়েশিয়ায় প্রবাসী যুবকের মৃত্যু
  • পাঁচ মাসেও বিজ্ঞান বই পায়নি অষ্টম শ্রেণির ৬০ শিক্ষার্থী
  • শান্তিগঞ্জে কৃষক মজুর মৎস্যজীবীর ১০ দফা দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম