Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতে ‘ভোটার উপস্থিতি বাড়ানোর’ অনুদান বাতিল করলেন ট্রাম্প

Bangla FMbyBangla FM
৭:১২ am ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in বিশ্ব
A A
0

সম্প্রতি বিশ্বের অনেক দেশেই বড় অঙ্কের অর্থ সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভারতের জন্য নির্ধারিত ‘ভোটার উপস্থিতি বাড়ানোর’ ২১ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা কর্মসূচিও বাতিল করেছে দেশটি। ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই) এই ঘোষণা দেয়। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে ভারতে মার্কিন আর্থিক সহায়তা বন্ধের পক্ষে সাফাই গেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও তাদের প্রধানমন্ত্রী মোদির প্রতি শ্রদ্ধা থাকলেও অর্থ সহায়তা দিতে নারাজির কথা জানিয়েছেন তিনি।

সংবাদ এনডিটিভি বলছে, বিলিয়নেয়ার ইলন মাস্কের নেতৃত্বে ইউএস ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই) ভারতে ‘ভোটার উপস্থিতি’ বাড়ানোর উদ্দেশ্যে ২১ মিলিয়ন ডলার অনুদান বাতিল করার কয়েকদিন পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের পক্ষেই অবস্থান নিয়েছেন। এই ধরনের কাজে কেন মার্কিন নাগরিকদের করের অর্থ ব্যবহার করা হয়েছিল সেই প্রশ্নও তুলেছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লাগো বাসভবনে বলেন, ‘কেন আমরা ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি? তারা অনেক বেশি টাকা পেয়েছে। তারা যুক্তরাষ্ট্রের পণ্যের উপর বিশ্বের সর্বোচ্চ শুল্ক ধার্যকারী দেশগুলোর অন্যতম; আমরা খুব কমই সেখানে (ভারতের বাজারে) প্রবেশ করতে পারি, কারণ তাদের শুল্ক অনেক বেশি। ভারত এবং তাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু ভোটারদের জন্য ২১ মিলিয়ন ডলার অনুদান? ভারতে? সেখানে ভোটারদের উপস্থিতি দিয়ে কী হবে?’

মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে এবং এর আওতায় ভারত-বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি গত রোববার ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ২১ মিলিয়ন ডলারের একটি অনুদান বাতিলের কথা ঘোষণা করে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারতের জন্য বরাদ্দ করা ২১ মিলিয়ন ডলারের তহবিলটি প্রধানত দেশটির নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছিল। যাইহোক অনুদান বাতিলের ঘোষণা দেওয়ার পর ভারত এখন আর এই তহবিল পাবে না।

উল্লেখযোগ্যভাবে, ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করার কয়েকদিন পরেই ভারতে সহায়তা বাতিলের এই ঘোষণা দেওয়া হয়। যদিও বৈঠকের পর দুই নেতা মার্কিন-ভারত সম্পর্ককে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিলেন। তবে যৌথ বিবৃতি বা সংবাদ সম্মেলনে কোনো আলামত পাওয়া যায়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম