Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৩ pm ২৭, এপ্রিল ২০২৬
in আইন ও আদালত
A A
0
মো আলম,  বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানে ২০১০ সালের একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও তালিকাভুক্ত সন্ত্রাসী গং রা মং মার্মা(৩৭)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫।

শনিবার রাতে বান্দরবান সদর থানাধীন দুর্গম কুহালং ইউনিয়ন এলাকায় অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ২০১০ সালের একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও তালিকাভুক্ত সন্ত্রাসী গং রা মং মার্মা সদর থানাধীন কুহালং ইউনিয়নের মোমবাতোয়াই কারবারিপাড়া এলাকায় অবস্থান করছে।

তথ্যের সত্যতা যাচাই করে র‌্যাবের চৌকস দলটি গত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামি গং রা মং মার্মা কুহালং ইউনিয়নের মুম্বাই দোহাই কারবারিপাড়ার বাসিন্দা খইজং মার্মার ছেলে। তিনি পার্বত্য অঞ্চলের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত।

তার বিরুদ্ধে ২০১০ সালে বান্দরবান সদর থানায় একটি লোমহর্ষক হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে পলাতক থেকে এই আসামি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

তার এই গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে মনে করা হচ্ছে। পাহাড়ে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়েছে।
র‍্যাবের সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের আস্তানা নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের এ ধরনের আপসহীন অভিযান অব্যাহত থাকবে।

Tags: অপরাধসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের
  • জামালপুরে তীব্র ডিজেল সংকট: রাতভর পাম্পে নারীদের ভিড়
  • মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • যশোরে উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম