যশোরের শার্শা উপজেলায় উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বেলা ১২টার দিকে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন তিনি। পরে সকাল ১০টা ১৫ মিনিটে তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান।
সফরসূচি অনুযায়ী, উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর সেখানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর যশোর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির কথা রয়েছে।
বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি তারেক রহমানের প্রথম যশোর সফর হলেও গত কয়েক মাসের মধ্যে এটি তার দ্বিতীয় সফর বলে জানা গেছে।

