Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পঞ্চগড়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২০ pm ০৩, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃআমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা, র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা।
আলোচনা সভার শুরুতে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ স্বাগত বক্তব্য দেন।
এখন টিভি ও কালের কন্ঠের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উদীচীর জেলা সভাপতি গোলাম কিবরিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড়ের সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো, সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে সাংবাদিক আমির খসরু লাভলু, শফিকুল আলম, হারুন অর রশিদ, শামস উদ্দিন চৌধুরী কালাম, নূর হাসান, বাবুল হোসাইন, আরিফুল ইসলাম ইরান প্রমুখ।
বক্তারা দেশের গণমাধ্যমে এনটিভির দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ তুলে ধরার ভূমিকাকে প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও দর্শকদের আস্থা ও বিশ্বাস ধরে রেখে এনটিভি আরও সমৃদ্ধভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আলিয়া-শারভারির ‘আলফা’র ৩৫ হাজার টিকিট বিক্রি বক্স অফিসে
  • ইরানের স্পিকার ড. কালিবফের সাথে স্পিকার হাফিজ উদ্দিনের বৈঠক
  • সংগীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ: মার্কিন রাষ্ট্রদূত
  • বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পথেই এগোচ্ছে আর্জেন্টিনা
  • খামেনির জানাযায় অংশ নিলেন পাটোয়ারী সহ জামায়াত প্রতিনিধি দল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম