মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠীর নলছিটি উপজেলার মোল্লারহাট এলাকায় উদ্বোধন করা হয়েছে “মোকছেদ আলী মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার”। হাসপাতালটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোসেন বাবলু`র নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ মে) সকাল এগারোটায় নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের আমতলীতে সদ্য নির্মিত মোকসেদ আলী মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মো. আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. শামস-ই-জাহান সোনিয়া মেডিকেল অফিসার, শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ। আব্দুল হাই আল হাদী, জেলা নির্বাচন কমিশন অফিসার। ডা. আবু বক্কর সিদ্দিক, প্রিন্সিপাল বাঘিয়া মাদ্রাসা। সুলতান আহমেদ, প্রাক্তন প্রধান শিক্ষক ঝালকাঠি সরকারিড় স্কুল, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, সহ-সভাপতি শহিদুল হক সহিদ, দপদপিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম বাদল।
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, শিক্ষক, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ইলেন ভুট্টো বলেন, “স্বাস্থ্যসেবা শুধু একটি পেশা নয়, এটি একটি মানবিক দায়িত্ব।” গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। এই হাসপাতাল মোল্লারহাট ইউনিয়নসহ আশেপাশের মানুষকে স্বল্প মূল্যে উন্নত সেবা প্রদান করবে। যারা এটি প্রতিষ্ঠা করেছেন তারা সেবার মানে কোন ছাড় দিবেন না বলে আমার দৃঢ় বিশ্বাস ও আস্থা।
অনুষ্ঠানে হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মো. আনোয়ার হোসেন বাবলু বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। ভবিষ্যতে এখানে আধুনিক চিকিৎসা সুবিধা আরও সম্প্রসারণ করা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ডা. আবু বকর সিদ্দিক, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিকে সোহাগ।

