Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ভবিষ্যৎ প্রজন্মের একটি শক্তিশালী মাধ্যম

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৪ pm ২৭, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় জেলা প্রশাসক মিজ্ আফরোজা আকতার বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের একটি শক্তিশালী মাধ্যম। এ আয়োজন সফল করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের লেখনি ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা একান্ত কাম্য।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী ঘোষিত এই বিশেষ কার্যক্রমের লক্ষ্য হলো দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে নিবিড় প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতার বিকাশ ঘটিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য গড়ে তোলা হবে। সাতক্ষীরা খেলোয়াড়দের আতুর ঘর নামে পরিচিত। সুতরাং সেই জেলা থেকে আগামী দিনের আরো অনেক জাতীয় মানের খেলোয়াড় উঠে আসবে এই প্রত্যাশা করি।

সোমবার (২৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আখতার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সফল করা ও প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে এই কথা বলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ৮টি ইভেন্টে আগামী ২মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬।

প্রেস-ব্রিফিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমটির সফল বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন,অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, সাবেক ফিফা রেফারি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু, সাংবাদিক জি এম মনিরুল ইসলাম মিনি, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন প্রমুখ।

প্রেস-ব্রিফিংএ বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান। বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই স্পোর্টস ইভেন্টের গুরুত্ব তুলে ধরার ওপর জোর দেওয়া হয়। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমটির সফল বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য যে, আগামী ২ মে থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করবেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী। প্রেস-ব্রিফিং এ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • রাঙ্গামাটিতে প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার
  • মৌলভীবাজারে বিজ্ঞান মেলা:উদ্ভাবনে তরুণদের নতুন দিগন্ত
  • নীলফামারীতে ট্রাকচাপায় দশম শ্রেণির ছাত্রী নিহত
  • কুড়িগ্রামে শিশু আয়শার নির্মম মৃত্যু, বিচার চেয়ে রাস্তায় হাজারো মানুষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম