Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে বাংলা মদের আসরে অভিযান, ৯ জনের কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৯ pm ১৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে বাংলা মদের (চুয়ানি) সেবনের আসর থেকে ৯ যুবককে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পৃথক অভিযানে টাপেনটাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতভর পৌরশহরের শাহেবগঞ্জ চম্পাতলী এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন। এ সময় ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার নুনিয়াগাড়ির সবুজ মিয়া (২৭), সুজন মিয়া (২৫), মমতাজ খন্দকার (২৩), মোনারুল ইসলাম (২০), রিপন শাহা (২৯), জামালপুরের মেহেদী হাসান (১৮), রকি শীল (১৮), সোহান কুমার (১৮) এবং মহাদিপুর গ্রামের শামীম মিয়া (২৭)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে চুয়ানির আসর বসেছে। পরে থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে একটি ঘরের ভেতরে গোল হয়ে বসে চুয়ানি সেবনরত অবস্থায় ৯ যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে একই রাতে আরেক অভিযানে ১৫ পিচ টাপেনটাডল ট্যাবলেটসহ আশিকুর রহমান জয় (২৫) নামে এক ব্যক্তিকে আটক করে থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বুধবার তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
  • ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
  • রাশেদ প্রসঙ্গে জামায়াত আমিরকে কড়া জবাব আবিদের
  • সিরাজদিখানে সিএনজি-পিকআপ সংঘর্ষ, আহত ৩
  • মুক্তাগাছায় ৪৫ বছর ইমামতির পর রাজকীয় বিদায়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম