Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে বিষু উৎসব’কে ঘিরে কোমর তাঁতে স্বপ্ন বুনছেন তনচংগ্যা সম্প্রদায় নারীরা

Bangla FMbyBangla FM
৪:৩৩ am ০৯, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা রাঙ্গামাটি 

বিষুকে সামনে রেখে কোমর তাঁতে স্বপ্ন বুনছেন তনচংগ্যা সম্প্রদায় নারীরা। কেউ সুতা প্রস্তুত করছেন। কেউ আবার রং করছেন। অন্যরা ব্যস্ত সময় পার করছে কোমর তাঁত তৈরিতে। কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করা হয় অস্থায়ী কোমর তাঁত। এ তাঁতে চলছে বাহারি ডিজাইনের আকর্ষণীয় পিনোন হাদি তৈরির কাজ। বলছি, রাঙ্গামাটি কাপ্তাইয়ে ওয়াগ্গা ইউনিয়ন সাপছড়ি উপর পাড়ার কথা। ওই পাড়ায় প্রায় ২’শ নারী ও তরুণী কোমর তাঁতে পিনোন হাদি তৈরিতে পারদর্শী। বিষু উৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তারা কাপ্তাই সাপছড়ি এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ১২ এপ্রিল তনচংগ্যা সম্প্রদায়ের পোশাক পরে নর-নারীরা দলবদ্ধ হয়ে কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে ফুলবিষু উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করবে।

এ মেলায় পিনোন হাদি অর্থাৎ তনচংগ্যা সম্প্রদায়ে পরিধানের বিশেষ বস্ত্র বিশেষ গুরুত্ব পায়। তাই মেলা আর নিজেদের ধর্মীয় প্রধান উৎসব বিষুকে ঘিরে পিনোন হাদি তৈরিতে সময় পার করছেন তনচংগ্যা সম্প্রদায় নারীরা। কোমর তাঁতে তৈরি এ হাদি বিক্রি করে অনেকের সংসার চলে বলে জানান সাপছড়ি পাড়ার স্বপ্না তনচংগ্যা তিনি আরও বলেন, উৎসব এলে চাহিদা বাড়ে পিনোন হাদির। তনচংগ্যা সম্প্রদায়ে বিষু উৎসবে পিনোন হাদি পরিধান করতে বেশি পছন্দ করে।

তাই বেচা বিক্রিও বেশি হয়। এবার বিষুকে ঘিরে আগে থেকে পিনোন হাদি তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছে পাহাড়ি নারীরা।

শুধু একজোড়া পিনোন হাদি বিক্রি হয় ১০ হাজার থেকে ১৫  হাজার টাকা পর্যন্ত, বলছেন- একই এলাকার সুমি তনচংগ্যা তিনি বলেন, বাজারে কাঁচামালের সংকট। কোরিয়ান রেয়ন সুতার দাম এখন দ্বিগুণ। সুতা, নকশা আর কাজ মিলে একটি পিনোন হাদি তৈরিতে অনেক খরচ পড়ে। তাই বেশি দামে বিক্রি করতে হয়। টানা কাজ করলে একজোড়া পিনোন হাদি তৈরি করতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। সঠিক পারিশ্রমিক না পেলে পিনোন হাদি তৈরিতে আগ্রহ হারাবে পাহাড়ি তনচংগ্যা সম্প্রদায় নারীরা। বলছেন,

মিনতি তনচংগ্যা আমরা কোমরে রশি বেঁধে এই তাঁত বুনি এটাকে বলা হয় কোমর তাঁত। আমরা একটা  কাপড় বুনলে সাত হাজার   টাকা পায় কিন্তু আমাদের বেশ কিছু টাকা খরচ হয়ে যায়। সেই তুলনায় আমাদের মজুরি অনেক কম হয়ে যায়। এ ব্যাপারে,বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সমিতির কাপ্তাই অঞ্চল সভাপতি অজিত কুমার তনচংগ্যা বলেন,  আমাদের এলাকায় আদিকাল থেকেই তাঁত কাজের কাজ চলে আসছে। বিশেষ করে আমাদের  বিষু উৎসব উপলক্ষে আমাদের নিজস্ব সংস্কৃতির কাপড় আমরা পরিধান করি।তিনি আরও বলেন ,বেকার তনচংগ্যা নারীরা ঘরে ঘরে আত্মকর্মসংস্থান গড়ে তুলেছেন। তাদের কোমর তাঁতে তৈরি এ পিনোন হাদি এখন বাণিজ্যিকভাবে বাজারজাত হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তাদের এ কর্মসংস্থানের পরিধি আরও বিস্তৃত হবে।

Tags: বিষু উৎসব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম