Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানের সঙ্গে যুদ্ধে প্রতিরাতে ২৮ কোটি ডলার খরচ করছে ইসরায়েল

Bangla FMbyBangla FM
২:৫৮ pm ১৮, জুন ২০২৫
in অন্যান্য
A A
0

ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক চাপে পড়ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা ব্যয় প্রতিদিনই আকাশচুম্বী হয়ে উঠছে। ইসরায়েলের প্রভাবশালী অর্থনৈতিক দৈনিক ‘দ্য মার্কার’-এর তথ্য অনুযায়ী, শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিরাতে ব্যয় হচ্ছে প্রায় ২৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। যুদ্ধ শুরুর প্রথম ৪৮ ঘণ্টাতেই ইসরায়েলের মোট ব্যয় ছাড়িয়েছে দেড় শ কোটি ডলার।

এই বিপুল ব্যয়ের বড় অংশই খরচ হচ্ছে আকাশ প্রতিরক্ষায়—আয়রন ডোম, ডেভিডস স্লিং এবং অ্যারো মিসাইলের মতো ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে। সামরিক সূত্রগুলো জানিয়েছে, প্রতিটি ইন্টারসেপ্টরের খরচই কয়েক লাখ ডলার, যা যুদ্ধকে দিনে দিনে আরও ব্যয়বহুল করে তুলছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রেয়েম আমিনাখ জানান, এই যুদ্ধের গড় দৈনিক ব্যয় প্রায় ৭২ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে অর্ধেক প্রতিরক্ষা ও বাকিটা হামলা সংক্রান্ত খাতে খরচ হচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নাল, আল জাজিরা ও রয়টার্সের বরাতে আরও জানা গেছে, টানা ছয় দিনের হামলার পর ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্রের মজুতও দ্রুত ফুরিয়ে আসছে। ফলে দেশটি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে।

অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েলের বাজেট কাঠামো চরমভাবে ভেঙে পড়বে। প্রতিদিনের কয়েক শত মিলিয়ন ডলারের সামরিক ব্যয় জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে, বাড়াবে বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতি।

এই পরিস্থিতিতে ইসরায়েল শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবে এক ভয়াবহ পরীক্ষার মধ্যে পড়ে যাচ্ছে—যা যুদ্ধক্ষেত্রের বাইরেও দীর্ঘমেয়াদি বিপর্যয় ডেকে আনতে পারে।

সূত্র: দ্য মার্কার, ওয়াল স্ট্রিট জার্নাল, আল জাজিরা, রয়টার্স.

Tags: ইরানের সঙ্গে যুদ্ধে প্রতিরাতে ২৮ কোটি ডলার খরচ করছে ইসরায়েল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে ট্রাকের বেপরোয়া গতিতে পথচারী নিহত, গণপিটুনিতে চালকের মৃত্যু
  • ইরানের সঙ্গে কোনো চুক্তি না করাই হয়তো ভালো: ট্রাম্প
  • পাইপলাইনের রাজনীতি: মধ্যপ্রাচ্যের ক্ষমতার নতুন মানচিত্র
  • সংরক্ষিত আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
  • ডামুড্যায় এসএসসি কেন্দ্রে পুরোনো প্রশ্নে পরীক্ষা, দুইজন অব্যাহতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম