Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আঘাত ছাড়াই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য

Bangla FMbyBangla FM
৪:৩৪ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

মারুফ সরকার, প্রতিবেদক :
যেকোনো আন্দোলন দমনে বলপ্রয়োগের প্রথম পদক্ষেপ হিসেবে সাধারণত লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশের সদস্যদের। একদিকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করলে যেমন সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে, অন্যদিকে বলপ্রয়োগের মাত্রা বেশি হয়ে গেলে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় তাদের। তবে, এক্ষেত্রে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করতে দেখা গেলে এক পুলিশ সদস্যকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, কোনও রকম আঘাত ছাড়াই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন ওই পুলিশ সদস্য। নাম জানা না গেলেও এ ঘটনায় তার প্রশংসায় পঞ্চমুখ অনেকে। এছাড়া রমনা জোনের ডিসি মাসুদ আলমের প্রশংসায় পঞ্চমুখ অনেকে। অনেকে ফেসবুকে রমনা জোনের ডিসিকে ধন্যবাদ জানাচ্ছেন।

প্রশংসাকারীরা বলছেন, এটাই হওয়া উচিত পুলিশিং। এভাবেই তাদের মানুষের মন জয় করা উচিত।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হাতে থাকা লাঠি দিয়ে সড়কের ওপরে আঘাত করছেন বাংলাদেশ পুলিশের ওই সদস্য। কখনো আবার বিদ্যুতের খুঁটিতে শব্দ তৈরি করে হুঁশিয়ার করছেন শৃঙ্খলাভঙ্গ না করতে। এতেই সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি শেয়ার করে শাহাদাত হোসেন নামের একজন লিখেছেন, ‘এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ তাকে বের করে পুরস্কৃত করুন।’

জুবায়ের জুয়েল রানা নামে একজন ফেসবুক ওই পুলিশ সদস্যের ভিডিওটি শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন, ‘এইটা বেস্ট পুলিশিং ছিলো।’ তার পোস্টের কমেন্টে কাজী হাকিম নামে একজন লিখেছেন, ‘আশা করি এইভাবে সকল পুলিশেরই পরিবর্তন আসবে। সামনের থেকে মানুষ পুলিশের উপর নির্ভরশীল ও বিশ্বাস গ্রহণযোগ্যতা ফিরে পাবে। এই ভাইয়ের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খনিজ সম্পদ ছাড়াই সম্পদ ছাড়াই ইসরায়েল ধনী হলো
  • বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজ শুরু কাল
  • বিভিন্ন ইস্যুতে বিরোধ থাকলেও তা যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী
  • দিনাজপুরে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
  • জামালপুরে মাটির নিচ থেকে ২৫ ভরি স্বর্ণ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম