Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার – প্রতিবাদে বিএনপির অঙ্গ সংগঠনের মহাসড়কে মিছিল

Bangla FMbyBangla FM
১১:৩৯ am ১৮, ফেব্রুয়ারী ২০২৫
in অপরাধ
A A
0
oplus_2

oplus_2

উজিরপুর বরিশাল প্রতিবেদক ;

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঢাকা বরিশাল মহাসড়কের পূর্ব ধামসর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন  মহাসড়কের পশ্চিম পাশের আব্দুল মালেক মোল্লার বাগানে তিনটি ককটেল বোমা সদৃশ্য,দুটি পেট্রোল বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেন উজিরপুর মডেল থানা পুলিশ ও উজিরপুর ফায়ার সার্ভিস ইউনিট। 

স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ২ টা ৩০মিনিটের সময়  স্থানীয়রা বিকট শব্দ শুনে পুলিশকে খবর দেয়, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনটি ককটেল সাদৃশ্য কালো কষ্টেপে মোড়ানো বস্তু ও কাচের বোতলে সদৃশ্য দুইটি অবিস্ফোরিত মোট পাঁচটা বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেন। 

এ বিষয়ে ফায়ার সার্ভিস ইউনিটের দলনেতা আব্দুর রশিদ বলেন এগুলো বোমা কি না বিশেষজ্ঞরা ঘোষণা করবেন। 

আমি এগুলো অবিস্ফোরিত দেখে পানি দিয়ে নিষ্ক্রিয় করে রেখেছি। উজিরপুর মডেল অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদ করিম জানান, হরতালের কারণে পুলিশ রাস্তায় টল দিচ্ছিল, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করি, এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্পে খবর দেওয়া হয়েছে। তারা পরীক্ষা নিরীক্ষা করার পর জানাতে পারব অথবা নিশ্চিত হতে পারব বস্তুটি কি।  

oplus_2

এ ঘটনার বিষয়ে বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন জানান,তিনি প্রথমে প্রেট্রোল বোমার বিকট আওয়াজ শুনে ঘটনাস্থল পাশে তার বাসা হতে বেরিয়ে ঘটনাস্থলে আসলে অন্যান্য লোকজন সহ আগুন জ্বলতে দেখেন । এ ঘটনা দেখে স্থানীয় লোকজন,উজিরপুর ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ৩ টি অবিস্ফোরিত ককটেল বোমা উদ্ধার ও ০২ টি জ্বলন্ত পেট্রোল বোমা নিষ্ক্রিয় করে উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানান অজ্ঞাতনামা দূষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়াছে । বোমা বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় তাৎক্ষণিক যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ ঢাকা বরিশাল মহাসড়কে প্রতিবাদ মিছিল করেন। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ন আহবায়ক কালাম ফরাজী,শ্রমিক দলের নেতা খোকন ডাকুয়া, যুবদল নেতা সাহাদুত জ্জামান কমরেড, উজিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুরাদ রনি হাওলাদার, বরিশাল জেলা স্বেচ্ছাসেব দলের সদস্য মোহাম্মদ শাওন শিকদার ও প্রমুখ। ঘটনাস্থল পরিদর্শন করেন শিকারপুর ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মল্লিক , বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, 

মোঃ মাহফুজুর রহমান মাসুম 

উচিতপুর বরিশাল প্রতিবেদক 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম