Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুজন হত্যায় উত্তাল মৌলভীবাজার, আইনজীবীদের বিক্ষোভ-স্মারকলিপি

Bangla FMbyBangla FM
৩:৪৬ am ০৮, এপ্রিল ২০২৫
in আইন ও আদালত
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য, তরুণ ও প্রতিশ্রুতিশীল আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়ার নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারে উত্তাল হয়ে উঠেছে আইনজীবী মহল। সোমবার (৭ এপ্রিল ২০২৫) আইনজীবী সমিতির ব্যানারে কোর্ট বর্জনের পাশাপাশি বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

সকাল ১১টার দিকে মৌলভীবাজার জেলা বারের সামনে মানববন্ধন শুরু হয়। এতে শতাধিক আইনজীবী অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের চৌমোহনা,সেন্ট্রাল রোড, পুরাতন হাসপাতাল রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বারের সামনে এসে শেষ হয়।

বক্তব্য রাখেন; সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোম সুজিবুর রহমান, অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ, অ্যাডভোকেট মামুনুর রশিদ, অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, অ্যাডভোকেট বকসী জুবায়ের আহমেদ, অ্যাডভোকেট রমাকান্ত দাশ গুপ্তসহ আরও অনেকে।

বক্তারা বলেন,“এটি শুধু একজন আইনজীবীর মৃত্যু নয়,এটি একটি প্রতিষ্ঠানের ওপর সশস্ত্র আঘাত। এই জঘন্য হত্যাকাণ্ডে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় আইনজীবী সমাজ আরও কঠোর ও লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে।”

পরে জেলা আইনজীবী সমিতির একটি প্রতিনিধিদল মৌলভীবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে দোষীদের দ্রুত গ্রেফতার,দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা পরিচালনা এবং শহরে কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

উল্লেখ্য,রোববার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে একটি ফুচকার দোকানের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা অ্যাডভোকেট সুজন মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত অ্যাডভোকেট সুজন মিয়া শহরের পূর্ব হিলালপুর এলাকার বাসিন্দা এবং মো. জহিরুল ইসলামের পুত্র। তিনি একজন নিষ্ঠাবান ও মানবিক মূল্যবোধসম্পন্ন আইনজীবী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়,তবে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে—ঘটনার সঙ্গে জড়িত কিশোর গ্যাং সদস্যদের শনাক্তের কাজ চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

অ্যাডভোকেট সুজন মিয়ার অকাল মৃত্যুর ঘটনায় মৌলভীবাজার জেলার সর্বস্তরে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। আইনজীবী সমাজ একে “আইনের শাসনের ওপর নগ্ন হামলা” হিসেবে দেখছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম