Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উদারতা যুব ফাউন্ডেশনের আলোচনা সভা

Bangla FMbyBangla FM
৭:২৭ am ০২, মে ২০২৫
in সারাদেশ
A A
0

আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে ১লা মে ২০২৫ শ‌নিবার সকাল ১০ ঘ‌টিকায় দিনমজুর ও শ্রমজীবী মানুষদের সম্মানে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। “শ্রমিক-মালিক এক হয়ে গড়বে এ দেশ নতুন করে” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। তিনি বলেন, “শ্রমিকরা আমাদের সমাজ ও অর্থনীতির মূল চালিকাশক্তি। তাঁদের সম্মান ও অধিকার রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। উদারতা যুব ফাউন্ডেশন বরাবরের মতো এবারও শ্রমিকদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।” সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রশাস‌নিক কর্মকর্তা আল-আমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শ্রমিকদের কষ্ট ও পরিশ্রমের বিনিময়ে আজকের আধুনিক পৃথিবী গড়ে উঠেছে। তাই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।” আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মইনুর, দেলোয়ার, স্বাধীন, আরিফ, আকাশ, সোহেলসহ সংগঠনের অন্যান্য সদস‌্যবৃন্দ।

তাঁরা সবাই শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন। সভায় উপস্থিত অতিথিরা বলেন, সমাজের প্রতিটি স্তরে শ্রমিকদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও উদ্যোগ গ্রহণ প্রয়োজন। বক্তারা শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও সামাজিক সুরক্ষার বিষয়গুলোতেও গুরুত্বারোপ করেন। পুরো অনুষ্ঠানে শ্রমিকদের সরব উপস্থিতি এবং প্রাণবন্ত অংশগ্রহণ চোখে পড়ার মত ছি‌লো।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকবেন সাকিব আল হাসান
  • ৩ আগস্ট, “এক দফা, এক দাবি”র ঐতিহাসিক ঘোষণা!
  • পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম