Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দল নেতারবাড়ি থেকে ৫ পেট্রোল বোমা উদ্ধার

Bangla FMbyBangla FM
৮:০৪ am ১০, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ঢাকা মহানগর  স্বেচ্ছাসেবকদলের নেতা আরিফ শাহ রনির বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব হাজীপাড়ায় এ ঘটনা ঘটেছে। আরিফ শাহ রনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নং ওয়ার্ড তেজগাও কমিটির সদস্য।

আরিফ শাহ রনি জানান, ঈদে বাড়িতে এসেছি। আজই ঢাকা যাওয়ার কথা। এমতাবস্থায় আজ সকালে আমার মা বাড়ির সামনে টিনের বেড়ার ভেতরের বাঁশের খুটির সাথে ঝুলানো অবস্থায় একটি লাল রংয়ের পলিথিন ব্যাগ দেখতে পান। তিনি আমাকে ডেকে ব্যাগটি দেখালে তাতে দেখা যায় ৫টি পেপসি কোলার কাচের বোতলের মাথায় কাপড়ের সলতে দেয়া। আর লাল টেপ দিয়ে পেচানো হাত বোমা আকৃতির কৌটা।

এমন পরিস্থিতিতে আমরা তাৎক্ষণিক আশপাশের লোকজনকে ডেকে দেখাই। এরপর ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে গেছে। এ ঘটনায় আমি আশঙ্কা করছি যে, আমাকে ফাঁসানোর জন্য কেউ ষড়যন্ত্র করেছে। ধারণা করছি স্থানীয় আওয়ামীলীগের দোসররা এমন কান্ড ঘটিয়ে থাকতে পারে। এব্যাপারে আমি তদন্ত পূর্বক দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

রণির মা আফরোজা বেগম বলেন, সকালে বাড়ির গেট খুলতেই টিনের বেড়ার খুটির সাথে ওই ব্যাগটি দেখতে পাই। যা কোথা থেকে এসেছে বা কে রেখে গেছে তা আমি জানিনা। সেজন্যই আমার ছেলেকে ডেকে ব্যাগটি দেখাই। সে দেখে বুঝতে পারে এগুলো পেট্রোল বোমা। যা পরে লোকজনকে এবং পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ওই বোমাগুলো উদ্ধার করে নিয়ে গেছে।

বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া বলেন, রনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নং ওয়ার্ড কমিটির সদস্য। সে ঈদে বাড়ি এসেছে। আওয়ামীলীগের লোকজন যারা বিগত ১৫ বছর আগুন সন্ত্রাসসহ নানা অপকর্ম করেছে। তারাই রনি বা বিএনপিকে বিতর্কিত করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে। যাতে সৈয়দপুরের পরিস্থিতি অস্থিতিশীল করে ফ্যাসিস্টরা ফায়দা নিতে পারে।

বোতলাগাড়ী ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাতেমা বেগমের স্বামী আনোয়ার হোসেন বলেন, রনির বাড়ির লোকজনের চিৎকার চেচামেচি শুনে আমরা দ্রুত তাদের বাড়িতে গিয়ে দেখতে পাই একটি লাল-সাদা পলিথিনের ব্যাগে ৫টি বোতল রাখা। এগুলো পেট্রোল বোমা হতে পারে সন্দেহে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ তা উদ্ধার করে নিয়ে গেছে। তবে এগুলো কে বা কারা এখানে রেখেছে তা জানা যায়নি।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যার বাড়ি থেকে এগুলো উদ্ধার হয়েছে তার অভিযোগের প্রেক্ষিতে সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পেট্রোল বোমা উদ্ধার হওয়ায় এ ঘটনায় সোস্যাল মিডিয়াসহ সৈয়দপুর জুড়ে চলছে ব্যাপক তোলপার। ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি উঠেছে জোড়ালোভাবে। (ছবি আছে)

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না: তারেক রহমান
  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম