Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৬:৫১ am ২১, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_131072

Oplus_131072

লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “তারুণ্যের উৎসব”। সুইট বাংলাদেশ, বুদ্ধি প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল। এতে সভাপতিত্ব করেন সুইট সরিষাবাড়ী ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আসাদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ-সভাপতি ফজলুর রহমান, প্রধান শিক্ষক আনিসুর রহমান, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর এবং সহকারী শিক্ষক মন্টু লাল তেওয়ারি।

Oplus_131072

দিনব্যাপী এই উৎসবে বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। তাদের অনবদ্য পারফরম্যান্স উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি পিঠা উৎসবও ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। বিভিন্ন ঐতিহ্যবাহী ও সুস্বাদু পিঠার সমারোহ অতিথি, শিক্ষক ও অভিভাবকদের আনন্দে মাতিয়ে তোলে।

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানান তারা।

এ ধরনের উৎসব প্রতিবন্ধী শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মত দেন সংশ্লিষ্টরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম