Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষাঙ্গনে অস্ত্রের রাজনীতি: শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জুবায়েরের

Bangla FMbyBangla FM
১০:২৫ am ২১, ফেব্রুয়ারী ২০২৫
in ক্যাম্পাস
A A
0

আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি:

শিক্ষাঙ্গনে সহিংস রাজনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন দিনাজপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. আবু জুবায়ের। সাম্প্রতিক সময়ে ছাত্রদলের অস্ত্রবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “শিক্ষা নয়, সহিংসতা চাইছে কারা?”

তিনি উল্লেখ করেন, “যখন একটি রাজনৈতিক সংগঠন সহিংস পথ বেছে নেয়, তখন স্বাভাবিকভাবেই প্রতিপক্ষও প্রতিরোধের প্রস্তুতি নেয়। ছাত্রদলের সাম্প্রতিক কর্মকাণ্ড যদি শিবিরকে পাল্টা প্রতিরোধে উসকে দেয়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংঘাতের ময়দানে পরিণত হবে।”

তার মতে, এর ফলে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা ও নিরাপত্তা চরমভাবে ব্যাহত হবে এবং দেশের সামগ্রিক রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। তাই তিনি সকল পক্ষকে সংযত থেকে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানান।

তিনি আরও বলেন, “পেশিশক্তি কমবেশি সবারই আছে, তাই কেউ বাহাদুরি দেখানোর চেষ্টা করবেন না। নতুবা আপনাদেরও শেষ পরিণতি কী হতে পারে, আশা করি বুঝতে পারছেন।”

বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষাঙ্গন কোনো সংঘাতের জায়গা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থান। তাই অস্ত্রের রাজনীতি বন্ধ করতে হবে।”

বিশ্লেষকদের মতে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর হতে হবে এবং রাজনৈতিক সংগঠনগুলোকে সংযত ভূমিকা নিতে হবে। অন্যথায়, সহিংসতা আরও বিস্তৃত হতে পারে, যা গোটা শিক্ষা ব্যবস্থাকে সংকটে ফেলবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম