Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“প্রতিরোধ শেষ, এবার শুরু হবে প্রতিশোধের ধাক্কা”—হুঁশিয়ারি ইরানের শীর্ষ জেনারেলের

Bangla FMbyBangla FM
১১:২৭ am ১৮, জুন ২০২৫
in অন্যান্য
A A
0

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুলরহিম মুসাভি স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন—ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আসল প্রতিক্রিয়া এখনও শুরু হয়নি। এখন পর্যন্ত যেসব হামলা পরিচালিত হয়েছে, সেগুলো ছিল কেবল প্রতিরোধমূলক সতর্কবার্তা। তবে খুব শিগগিরই শুরু হবে পূর্ণমাত্রার প্রতিশোধমূলক অভিযান।

জেনারেল মুসাভি বলেন, “শুক্রবার থেকে যেসব অভিযান হয়েছে, সেগুলো ছিল হুঁশিয়ারি। আসল প্রতিশোধের ধাক্কা এখনও বাকি।”

তিনি আরও বলেন, গাজা ও লেবাননে প্রায় ৩০০ জন সাংবাদিক হত্যার মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক আইনকে চরমভাবে লঙ্ঘন করেছে। শুধু তা-ই নয়, সোমবার তেহরানে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB কার্যালয়ে হামলা চালিয়ে তারা ইরানের কণ্ঠরোধের অপচেষ্টা চালিয়েছে।

তার ভাষায়, “সাংবাদিকদের ওপর এই নৃশংস হামলা ছিল পূর্বপরিকল্পিত। এর মাধ্যমে ইসরায়েল প্রমাণ করেছে, তারা সত্যের ভয় করে।”

তেলআবিব ও হাইফার বাসিন্দাদের উদ্দেশে সরাসরি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নিজেদের প্রাণ রক্ষার জন্য এসব এলাকা ছেড়ে দিন। নেতানিয়াহুর পশুতুল্য আকাঙ্ক্ষার বলি হবেন না।”

জেনারেল মুসাভি আরও বলেন, “বিশ্বজুড়ে যারা স্বাধীনতা ও ন্যায়বিচারকে ভালোবাসেন, তারা আশ্বস্ত থাকতে পারেন—ইরানিরা একটি মহান জাতি, যার অগ্রভাগে রয়েছে সাহসী সশস্ত্র বাহিনী। শহীদদের রক্ত বৃথা যাবে না—এর যথাযথ প্রতিশোধ নেয়া হবে।”

বিশ্লেষকদের মতে, ইরান এখন থেকে আর শুধু সতর্কবার্তা নয়, বরং সরাসরি প্রতিশোধমূলক অভিযান শুরু করতে যাচ্ছে। এতে করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাত্রা আরও বহুগুণ বেড়ে যেতে পারে। ইসরায়েলের কূটনৈতিক ও সামরিক অস্থিরতা সামনে আরও ঘনীভূত হবে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

Tags: “প্রতিরোধ শেষএবার শুরু হবে প্রতিশোধের ধাক্কা”—হুঁশিয়ারি ইরানের শীর্ষ জেনারেলের
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম