Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেট,অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন

Tanazzina TaniabyTanazzina Tania
৯:৪৬ am ২৭, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0
এল. মোহাম্মদ :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেট, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় নালিতাবাড়ীর সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এসব কর্মসূচী পালিত হয়।
এসময় সাধারণ মানুষের পক্ষে বক্তব্য রাখেন, রুহুল সিদ্দিকী রোমান, হাবিবুল্লাহ পাহাড়ি, মাহাদী হাসান সিদ্দিকী, মোঃ মানিক মিয়া, সাব্বির আহম্মেদ, আবদুল্লাহ আল-আমিন, জোবায়ের আহম্মেদ, মুহাম্মদ আলি, মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, শিহাব সারার নিরব প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অব্যবস্থাপনা, হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বহিরাগত দালালদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েছে। হাসপাতালের সেবা ও চিকিৎসকদের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ করছেন সেবাগ্রহীতারা।
মানববন্ধনে অর্ধ শতাধিক মানুষ অংশ নেয়, যাদের মধ্যে ছিলেন বিভিন্ন পেশার প্রতিনিধিরা, নাগরিক সমাজের সদস্য ও রোগীর স্বজন।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ বলেন, আমাদের জনবল সংকট রয়েছে, তারপরও আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো যেন সমস্যা গুলোর দ্রুতই সমাধান করা যায়।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম