Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নতুন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ : মানিক মিয়া এভিনিউয়ে ছাত্র-জনতা

Bangla FMbyBangla FM
১১:৩৮ am ২৮, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইনঃ

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে আজ বিকেলে অভ্যুদয় হচ্ছে নতুন রাজনৈতিক শক্তির।

তরুণদের এই নতুন রাজনৈতিক দলের নাম নির্ধারণ করা হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি’। নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়েতে দলে দলে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা।

শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত যানবহনে করে এই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসতে শুরু করেন ছাত্র-জনতা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজনে সার্বিক নিরাপত্তায় দায়িত্বপালনে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে।

দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতা-কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন বলে জানা গেছে।

আয়োজনে বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নতুন রাজনৈতির দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে আসা তরুণরা বলেন, বাংলাদেশে আজ নতুন এক সূর্যোদয় হবে। দেশের মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত করার জন্য তরুণরা আজ নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে শপথ গ্রহণ করবেন।

উত্তরবঙ্গের জেলা জয়পুরহাট থেকে আসা শিক্ষার্থী মঞ্জিল হাসান মুরাদ বলেন, আজ সকালে আমরা জয়পুরহাট থেকে এখানে এসেছি। আমরা প্রায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২০০ জন এখানে এসেছি।

এছাড়া আমাদের সিনিয়র বড় ভাইরাও এসেছে। আমরা চাই আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে এবং বাংলাদেশের উন্নতি করবে এমন একটি দলের আত্মপ্রকাশ হোক।

অন্যদিকে বরিশাল থেকে আসা সিফাত ইসলাম নামে একজন বলেন, আমরা দেশের রাজনীতির নামে অনেক হানাহানি মারামারি কাটাকাটি দেখেছি। দেশের জন্য আসলে কেউ কাজ করে না।

তাই আজ তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমরা সেই ইতিহাসের সাক্ষী হতে এসেছি। এই দল সবসময় দেশের মানুষ এবং দেশের জন্য কাজ করবে বলে আমাদের বিশ্বাস।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম