Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ড. ইউনূস সরকারের প্রতি এখনও আস্থা রয়েছে বিএনপির: শামসুজ্জামান দুদু

Bangla FMbyBangla FM
৮:০০ am ০৮, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

জাতীয় নির্বাচন নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেও ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আস্থা এখনও রয়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত নাগরিক সভায় তিনি এ মন্তব্য করেন। দুদু বলেন, ‘একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘পট পরিবর্তনের পর জনগণ ও বিশ্ববাসী প্রত্যাশা করেছিল দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। কিন্তু দুঃখজনকভাবে সে উদ্যোগ দেখা যাচ্ছে না। মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ আশা করেছিল, কিন্তু সেটিও পাওয়া যায়নি।’

সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘ফ্যাসিবাদী শাসনে যেভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের সময়েও এ ধরনের ঘটনা ঘটানোর সাহস সন্ত্রাসীরা কোথায় পায়?’

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ভোটের দিনক্ষণ ঠিক করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন শামসুজ্জামান দুদু। তিনি সতর্ক করে বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা না হলে বিএনপি জানে কীভাবে সেই অধিকার আদায় করতে হয়। সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে আরেকটি লড়াই অনিবার্য হয়ে উঠতে পারে।’

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এনসিটিবিসহ পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ
  • সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণা,আটক যুবক
  • শ্রীমঙ্গলে ১.৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ
  • কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
  • আগামী অর্থবছরে বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম