Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা, দেশবাসীকে শুভেচ্ছা

Bangla FMbyBangla FM
৩:১৯ am ০৭, জুন ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

ঢাকা: জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এই ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে তিনি উপস্থিত মুসল্লি ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং দেশের জনগণের মঙ্গল কামনায় দোয়া করেন।

ঈদের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে তিনি কোরবানি ও আত্মত্যাগের শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন।

এই জামাতে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের জন্য বিশাল প্যান্ডেলের ব্যবস্থা করা হয়। এছাড়া ভিআইপি ব্লকে একসঙ্গে ২৫০ জনের নামাজ আদায়ের সুযোগ রাখা হয়।

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য দোয়া করা হয়।

Tags: জাতীয় ঈদগাহে ঈদুল আজহাদেশবাসীকে শুভেচ্ছাপ্রধান উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
  • সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মাজারে হামলার জড়িতদের আইনের আওতায় আনার দাবি
  • ডোমারে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন আর্জেন্টিনার সমর্থক
  • সদরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম