Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
৮:৫৭ am ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

রাজধানীর উত্তরায় বাড়ি ফেরার পথে প্রকাশ্যে দম্পতিকে দা দিয়ে কোপানোর ঘটনায় পুরো চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।

তিনি বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ওই গ্যাংয়ের সবাইকে শনাক্ত করে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে এক দম্পতিকে দা দিয়ে কোপায় দুর্বৃত্তরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ভুক্তভোগী মেহেবুল হাসান ও তার স্ত্রী ইফতি মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন। ওই সময় তিনজন দুইটি মোটরসাইকেলে এসে তাদেরকে উত্ত্যক্ত করছিল। একপর্যায়ে একটি মোড়ে এসে মোটরসাইকেলটি রিকশাকে ধাক্কা দেয়। তখন হাসান ও রিকশাওয়ালার সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। ওই তিনজনের কারও কাছ থেকে খবর পেয়ে আরও দুইজন ধারালো অস্ত্র নিয়ে আসে। তারা এসেই স্বামী-স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম