Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আকতার-নাহিদকে নিয়ে আসিফ নজরুলের স্মৃতিচারণ

Bangla FMbyBangla FM
১১:৩৬ am ২৮, ফেব্রুয়ারী ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইনঃ

আজ আর কয়েক ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল।

যদিও গতকাল সন্ধ্যার দিকে দলের নাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানানো হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশের মাধ্যমে বহুল প্রত্যাশিত নতুন দলের নাম ও কমিটি ঘোষণা করা হবে।

এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, গণঅভ্যুত্থান সমর্থনকারী রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াত করা হয়েছে।

দল ঘোষণার এই ঐতিহাসিক মুহূর্তের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

পোস্টের সঙ্গে ওই দাওয়াতপত্রের একটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে নতুন দলের সদস্য সচিব আকতার হোসেনকে নিয়ে একটি স্মৃতিচারণ করেছেন তিনি। পাশাপাশি দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রসঙ্গও তুলে ধরেছেন আসিফ নজরুল।

‘২০২৪ এর ভুয়া নির্বাচনের পর খুব মন খারাপ করে থাকতাম। এমন সময় আখতার একদিন আইন বিভাগে এলো। বলে কয়ে আমি তাকে বাড়ী থেকে ঢাকায় আনিয়ে মাষ্টার্স শেষ করতে রাজী করিয়েছিলাম। কিন্তু এরপরও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কোন লক্ষণ নাই তারমধ্যে।

আমার গাড়ী থামিয়ে সে সালাম দিলো। তারপর বেশ কিছুক্ষন কাঁচুমাচু করে দাঁড়িয়ে রইলো। আমি বিরক্ত হলাম। আরো বিরক্ত হলাম যখন সে বলল, নুর-রাশেদদের দল ত্যাগ করে নতুন সংগঠন করবে!

আমি বললাম: আবার নতুন দল! আর কতোবার মার খেতে চাও তুমি!

সে মাথা নীচু করে মৃদু হাসতে থাকে। এই অদ্ভূত হাসির কোন মানে খুজে পেলাম না। বেশী কথা না বলে বাসায় চলে এলাম। কয়েকদিন পর ছাত্রলীগের হাতে মার খেয়ে তার রক্তাক্ত ছবি দেখে দু:খ আর হতাশায় বুক বিদীর্ণ হলো। সে কি বুঝতে পারছে না কিছু হবে না আর এসব করে!

বুঝতে আমি-ই পারিনি। নতুন সংগঠন করার কয়েকমাসের মাথায় তারা এক অসম্ভবকে সম্ভব করলো। প্রবল প্রতাপশালী আর নির্মম ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটালো।

আখতারের সংগঠনের নাহিদ হয়ে উঠলো এই গণঅভূত্থানের প্রধান নেতা। উত্তাল জুলাই-এ আমার এবং আমার মতো লক্ষ মানুষের নেতা!

তারপর নাহিদের সাথে কাজ করলাম নতুন সরকারে। কতোবার যে সে আমাকে বিস্মিত করলো তার যোগ্যতা, বাকসংযম, ব্যক্তিত্ব আর অকল্পনীয় ম্যাচিউরিটি দিয়ে!

নাহিদ থাকে আমার পাশের বাসায়। সে সরকার থেকে পদত্যাগ করার দিন গভীর রাতে তার সবুজ লনের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। মায়া বড় বিচিত্র বিষয়!

আজ নাহিদ আর আখতার শুরু করছে নতুন যাত্রা। জুলাই গণঅভূত্থানের ছাত্র-তারুণ্যের প্রত্যাশা পুরণে শুরু হলো তাদের নতুন দলের অভিযাত্রা।

জাতীয় নাগরিক পার্টির সবার জন্য অনেক দোয়া, শুভকামনা।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম