Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নলছিটিতে জেলা পরিষদ প্রশাসকের ঝটিকা সফর

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৫ pm ১৪, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, জেলা প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলায় জেলা পরিষদের বরাদ্দকৃত জায়গা ও দোকানগুলোর সার্বিক অবস্থা সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শনে এসেছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন।

সোমবার (১৩ এপ্রিল) নলছিটি শহরে জেলা পরিষদের ১নং ও ২নং সেডের দোকানগুলো তিনি ঘুরে দেখেন। ১৯৯৬ সালে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তির নামে এসব দোকান বরাদ্দ দেওয়া হয়েছিল। পরিদর্শনকালে দেখা যায়, ১নং সেডের দোকান থেকে অনাদায়ী ভাড়া বকেয়া রয়েছে ১ লাখ ১ হাজার ২৫০ টাকা এবং ২নং সেডের দোকান থেকে ৫ লাখ ৩১ হাজার ৮২৫ টাকা। সর্বমোট বকেয়া ভাড়ার পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৩৩ হাজার ৭৫ টাকা।

পরিদর্শনের সময় জেলা পরিষদ প্রশাসক দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং বকেয়া ভাড়া আদায়ের বিষয়ে তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানেন। তিনি দোকানদারদের ভাড়া পরিশোধের বিষয়ে সচেতন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অন্যদিকে, নলছিটি উপজেলায় জেলা পরিষদের মোট ১০৪.৫৭ একর জমি রয়েছে, যা এসএ খতিয়ান ২ ও ৩-এর অন্তর্ভুক্ত। বর্তমানে এসব জমির অনেক অংশ খাল, পুকুর, রাস্তা, বেড় ও ভিটা দখল করে রাখা হয়েছে।

পরিদর্শন শেষে প্রশাসক আ‌্যাড. শাহাদাত হোসেন বলেন, “পর্যায়ক্রমে জেলা পরিষদের সকল দখলকৃত জমি উদ্ধার করে যথাযথ ব্যবস্থাপনা ও উন্নয়নের আওতায় আনা হবে। জেলা পরিষদের সম্পত্তি থেকে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি এবং সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে।

পরিদর্শনের পর তিনি নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার`র (ভূমি) সঙ্গে একটি বৈঠক করেন, যেখানে জমি উদ্ধার ও ভাড়া আদায়সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

জেলা পরিষদ প্রশাসকের এই আকস্মিক পরিদর্শনকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। অনেকে আশা করছেন, এর মাধ্যমে দীর্ঘদিনের বকেয়া ভাড়া আদায় এবং দখলকৃত জমি উদ্ধারে গতি আসবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে তেল মজুদে কারসাজি, আটক ১
  • বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ; আমেরিকার ওপর ইতিহাসের বৃহত্তম অবরোধ!
  • ৪৮তম বিসিএস: স্থগিত ১৯০ প্রার্থী পেল সাময়িক মনোনয়ন
  • সীমান্তে হাজারো ট্রাকের রহস্যে কাঁপছে বিশ্ব!
  • ইরানের আকাশে ‘নাইট হান্টার’: মধ্যপ্রাচ্যে আকাশযুদ্ধের নতুন সমীকরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম