Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটের অসহায় মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৩ pm ১৬, জুলাই ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
জয়পুরহাটের অসহায় মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস

জয়পুরহাটের অসহায় মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস

জয়পুরহাট প্রতিনিধি:

বৃষ্টি আসলেই আতঙ্ক: ভিজে রাত কাটে ৭০ বছর বয়সী মনোয়ারার” এমন শিরোনামে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালিদহ গ্রামের মৃত গোলাম মোস্তফার বিধবা স্ত্রী মনোয়ারা বেগম (৭০) কে নিয়ে একটি মানবিক প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়।

খবরটি প্রকাশের পর অসহায় এই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ফেরদৌস রাইট। ১৫ জুলাই রোববার বিকেলে তিনি সরাসরি মালিদহ গ্রামে মনোয়ারা বেগমের জরাজীর্ণ বাড়িতে যান। সেখানে বৃদ্ধার দুর্দশার কথা শুনে তাৎক্ষণিকভাবে তার ঘরের ছাউনির জন্য ১ বান্ডিল ঢেউটিন প্রদান করেন।

এসময় জিয়াউল ফেরদৌস রাইট বলেন, “পত্রিকায় খবরটি দেখে আর ঘরে বসে থাকতে পারিনি। একজন মা যখন বৃষ্টিতে ভিজে রাত কাটায়, তখন সমাজের বিত্তবানদের চুপ করে থাকা উচিত নয়। মনোয়ারা চাচী আমার মায়ের বয়সী। তার মাথার উপর একটা ছাউনির ব্যবস্থা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সমাজের সকলের উচিত এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমি নির্বাচনে জয়ী হই বা না হই, মানুষের সেবা করেই যেতে চাই।”

ঢেউটিন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৭০ বছরের বৃদ্ধা মনোয়ারা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “বাবা, অনেকদিন ধরে বৃষ্টি হলেই ভিজে যায়। রাতভর বসে থাকতাম। কেউ খোঁজ নেয় নাই। পেপারে খবর ছাপার পর তুমি আসলে। আল্লাহ তোমার ভালো করুক বাবা। এখন আর বৃষ্টিরে ভিজা লাগবো না।
স্থানীয়রা জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে বিধবা মনোয়ারা বেগম চরম অর্থকষ্টে দিন পার করছেন। ভাঙা ঘরে একাই বসবাস করেন।

উপস্থিত এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা জিয়াউল ফেরদৌস রাইটের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ রাজু, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মেদেহী হাসান।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেরপুর নকলায় কুকুরের তান্ডব, আহত ২১ ব্যক্তি
  • লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • পাইকগাছায় হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, এক মাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ
  • লালমনিরহাটে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • চিরকুট লিখে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু, তদন্তে পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম