Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কীটনাশক ও বিষমুক্ত চাষাবাদে গৌরনদীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১:৩৭ pm ১৮, জুন ২০২৫
in কৃষি
A A
0

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
কীটনাশক ও বিষমুক্ত ফল, সবজি ও ফসল চাষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’। বুধবার উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ও প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় এই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। তিনি তার বক্তব্যে কীটনাশক ব্যবহারের সময় স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং কৃষাণী প্রতিনিধি তাসলিমা আফরিন।

বিষয়ভিত্তিক আলোচনায় অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহ মো. আরিফুল ইসলাম বলেন, “গৌরনদীর মাটি চাষাবাদের জন্য অত্যন্ত উপযোগী। আগাছা দমন ও কীটনাশক ব্যবহারে সচেতন হলে আবাদ আরও উন্নত হবে।” তিনি অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার পরিহারে কৃষকদের প্রতি আহ্বান জানান।

কংগ্রেসে কৃষক, কৃষাণী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ মোট ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম এইচএসসি পরীক্ষার্থীদের
  • যশোরে যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা
  • ‘দিদি নম্বর ১’ নতুন সঞ্চালক হিসেবে ট্রলের শিকার অভিনেত্রী স্বস্তিকা
  • বরিশালে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • আখাউড়ায় নবগঠিত বরিশাল ইউনিয়নের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম