Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিস্তার পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচে, স্বস্তিতে নিম্নাঞ্চলের মানুষজন

Bangla FMbyBangla FM
১:৩৬ pm ১৫, অগাস্ট ২০২৫
in বাংলাদেশ
A A
0

মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার:

ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে গত দু’দিন তিস্তা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও কমতে শুরু করেছে পানি। বৃহস্পতিবার রাত থেকে পানি কমতে শুরু করে। যার কারণে বানে প্লাবিত হওয়া গ্রামগুলো থেকেও নামতে শুরু করেছে পানি।  

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টায় তিস্তার পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী।

তিনি জানান, শুক্রবার সকাল থেকে তিস্তার পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় এ অঞ্চলের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।  

পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, তিস্তা নদীর পানি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে শুক্রবার সকাল ৬টায় ২০ সেন্টিমিটার ও বিকেল ৩টা থেকে ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এর আগে বৃহস্পতিবার ( ১৪ আগস্ট) তিস্তা নদীর পানি ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তিস্তার পানি।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ী, খগাখড়িবাড়ী,খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি, জলঢাকা উপজেলার শৌলমারী ও ডাউয়াবাড়ী ইউনিয়নের ১৫টি চরগ্রামসহ নিম্নাঞ্চলের প্রায় ২০ হাজার মানুষের ঘর-বাড়িতে পানি উঠে। তলিয়ে যায় বিস্তুীর্ণ এলাকার রোপা আমনসহ উঠতি ফসলের ক্ষেত।

টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জানান, গত দু’দিন যে ভাবে হু হু করে পানি বাড়তে শুরু করেছিল তাতে আমরা চরম আতংকে ছিলাম। তিস্তার বন্যায় যেসব এলাকার বাড়ীঘরে পানি উঠেছিল। আল্লাহর রহমতে শুক্রবার সকাল থেকে পানি কমতে শুরু করেছে।অন্যত্র আশ্রয় নেয়া মানুষজন বাড়ীতে ফিরতে শুরু করেছেন।  সেই সাথে প্লাবিত হওয়া গ্রামগুলো থেকে পানি নামছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম