Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জমি বিরোধে বরিশালে যুবককে শাবল দিয়ে কুপিয়ে জখম

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৭ pm ১৮, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

বরিশালের এয়ারপোর্ট থানা এলাকায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে এক যুবকের ওপর হামলা ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বড় ভাই।

শুক্রবার (১৮ এপ্রিল) অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন ৪নং চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল রাজ্জাকের ছেলে মোঃ বায়েজিদ হোসেন জাহিদ (৩৩) এয়ারপোর্ট থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার বাসিন্দা মৃত মোবারোক আলী ছেলে মোঃ আব্দুল মোতালেব আরও ২-৩ জনের সঙ্গে তাদের প্রায় ৫ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার দিন সকাল আনুমানিক ৮টার দিকে তার ছোট ভাই মোঃ রুহুল আমীন সাইদ (২৫) নিজ জমিতে চাষ করতে গেলে পাশের জমি থেকে অভিযুক্তরা তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

এসময় রুহুল আমীন সাইদ তাদের গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় যখন প্রধান অভিযুক্ত আব্দুল মোতালেব তার হাতে থাকা লোহার শাবল দিয়ে রুহুল আমীনের মাথা লক্ষ্য করে আঘাত করেন। এতে তার মাথার ডান পাশে গভীর ফাটা জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা তাদের দিকেও ভয়ভীতি ও খুন-জখমের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত রুহুল আমীনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের এ জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মাঝে মধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়। সাম্প্রতিক এ ঘটনার পর আবারও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নজরদারি জোরদার করেছে।

বাদী বায়েজিদ হোসেন জাহিদ বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ থাকলেও এভাবে পরিকল্পিত হামলা হবে তা ভাবিনি। আমার ভাইকে হত্যার উদ্দেশ্যেই শাবল দিয়ে আঘাত করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ভুক্তভোগী পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে বিষয়টি জমি সংক্রান্ত বিরোধ বলে জানা গেছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তাকে ছাড় দেওয়া হবে না। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হোমারের গোসাইগঞ্জ বনে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ৪ জনের কারাদণ্ড
  • শাহজাদপুরে শিশু মাহতাব হত্যাকাণ্ডে বাবা-চাচার পাল্টাপাল্টি অভিযোগ
  • নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা
  • নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করল নির্বাচন কমিশন
  • জকসুর উদ্যোগে ৩০০ জন শিক্ষার্থী পাচ্ছেন ফ্রি আইইএলটিএস করার সুযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম