Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে প্রেমের বিয়ের চার মাসের মাথায় তরুণীর আত্মহত্যা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৬ pm ২১, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় প্রেমের বিয়ের মাত্র চার মাসের মাথায় এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের যুগিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাইজু আক্তার (২৪) ওই গ্রামের মুকুল মোল্যা (৩৫)-এর স্ত্রী।

স্বামী মুকুল মোল্যা জানান, তারা দুজনেই একটি শিল্প প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির সুবাদে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবে প্রায় চার মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তিনি বলেন, আমাদের মধ্যে কোনো ধরনের পারিবারিক বিরোধ ছিল না। স্বামী-স্ত্রীর সম্পর্কও ভালো ছিল। হঠাৎ কী কারণে সে এমন সিদ্ধান্ত নিল, তা আমি বুঝতে পারছি না।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে প্রতিবেশীরা লাইজু আক্তারকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হলেও দাম্পত্য জীবনে তাদের মধ্যে বড় কোনো বিরোধের কথা জানা যায়নি। তরুণীর আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালাহকে ঘিরে দলে অস্থিরতার খবর, নাকচ করলেন মিশর কোচ হোসাম হাসান
  • মসজিদের ইমামের বয়ান শুনে আর্জেন্টিনা সমর্থকের ব্যানার ছেঁড়া
  • তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • মেসির স্কেচ এঁকে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন চঞ্চল চৌধুরী
  • একজন গর্বিত বাবার গল্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম