Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাউখালীতে শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১১:৩৫ am ২৮, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0
Oplus_131072

Oplus_131072


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় জোলাগাতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু। সম্মেলনের উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান হাসান কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক পল্লী উন্নয়ন সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য জাকির হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, বাহাউদ্দিন পলিন, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক এবং লিয়াকত তালুকদার প্রমুখ।

সম্মেলনের সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সেপাই।

নতুন নেতৃত্ব ঘোষণা
সম্মেলনের শেষ পর্বে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। এতে পুনরায় সভাপতি হিসেবে মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক হিসেবে শাহ আলম সেপাই এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী বেলায়েত হোসেন নির্বাচিত হন।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম