Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুর রেল কারখানা থেকে চোরাই মবিলসহ শ্রমিক আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪১ pm ২৩, মে ২০২৬
in সারাদেশ
A A
0

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে চোরাই মবিলসহ এক শ্রমিককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

শনিবার (২৩ মে) সকালে কারখানার প্রধান গেটে তল্লাশির সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ২০ লিটার মবিল জব্দ করা হয়।

আটক শ্রমিকের নাম রুহুল আমিন শান্ত। তিনি টুল রুম শপের কর্মচারী এবং সৈয়দপুর শহরের উত্তরা আবাসন এলাকার রশিদের ছেলে।

রেলওয়ে কারখানার আরএনবি ইনচার্জ মোখলেসুর রহমান ববি জানান, সকালে কর্মস্থল থেকে একটি প্লাস্টিক ব্যাগে করে মবিল নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তিনি মবিল নেওয়ার বিষয়টি স্বীকার করেন।

তিনি আরও বলেন, বিষয়টি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঊর্ধ্বতন দপ্তরে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অতীতেও এমন ঘটনায় সংশ্লিষ্ট শ্রমিককে বরখাস্ত করা হয়েছে।

এদিকে কারখানার নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tags: কারখানাসৈয়দপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
  • লালমনিরহাটে ১২ কোটি টাকা নিয়ে লাপাত্তা দুই সমিতি
  • রামিসা হত্যা মামলায় সবচেয়ে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম