জাহিদুল ইসলাম, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়া এলাকায় বিষধর সাপের কামড়ে কমলা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে নিজ বাড়ির সামনে বসে ছিলেন কমলা বেগম। এ সময় ঘরের সামনে থাকা একটি গর্ত থেকে বের হওয়া বিষধর সাপ তাকে কামড় দেয়।
ঘটনার পর স্বজনরা দ্রুত তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

