Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এখন বাস্তবেও তাই দেখা যাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৭ pm ০৯, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

‘যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ’—এখন বাস্তবেও এর প্রতিফলন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে সেই অবস্থানেই পৌঁছে গেছে এবং ৭০ শতাংশ জনমত উপেক্ষা করে প্রতারণার রাজনীতি করছে।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ৮টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছে পরে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা নির্বাচনের আগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছিলেন, তারাই এখন গণভোটের ফল অস্বীকার করছেন। একইভাবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কথা বলা হলেও বাস্তবে জনগণের রায় উপেক্ষা করা হচ্ছে, যা তিনি প্রতারণা হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, সরকার গণভোটের রায় নিয়ে টালবাহানা করছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে পক্ষপাতমূলক আচরণ করছে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে জনমত দমনের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

উন্নয়ন প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, দল হিসেবে তারা উন্নয়নের বিরোধিতা করে না, তবে উন্নয়ন যেন আঞ্চলিকতা বা রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে না হয়—এটাই তাদের অবস্থান।

তিনি বলেন, একেকটি নির্দিষ্ট রাজনৈতিক প্রভাবশালী এলাকায় একসঙ্গে সিটি কর্পোরেশন, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়ে তিনি বলেন, এটি উত্তরাঞ্চলের উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণমাধ্যম ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, সরকারের সমালোচনাকারী সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

Tags: পরওয়ারমিয়া গোলামলঙ্কা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে ১০০০ শয্যার হাসপাতাল তৈরিতে চীনা প্রতিনিধিদের সমীক্ষা শুরু
  • বাগেরহাটে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রামপাল বিএনপি
  • শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই: এমপি মুজিবুর রহমান
  • সৈয়দপুরে ৪ দিনের আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা শুরু
  • মমতার বাড়ি লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান বিজেপি সমর্থকদের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম