Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৭ pm ০৫, মে ২০২৬
in বিশ্ব
A A
0

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘিরে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ২৯৩টি আসনের মধ্যে বিজেপি ২০৬টিতে এগিয়ে থেকে সরকার গঠনের পথে রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৮১টি আসনে অবস্থান করছে।

এ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে কে বসতে পারেন, তা নিয়ে জোর আলোচনা চলছে রাজনৈতিক মহলে। বিজেপির অন্দরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তিনি ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন বলে দলীয় সূত্র দাবি করছে।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী পদের সম্ভাব্য তালিকায় শমীক ভট্টাচার্য ও অগ্নিমিত্রা পালের নামও উঠে এসেছে। আসানসোল দক্ষিণ থেকে জয়ী অগ্নিমিত্রা পালকেও সম্ভাব্য মুখ হিসেবে বিবেচনা করা হচ্ছে, বিশেষ করে নারী নেতৃত্বের বিষয়টি সামনে এলে।

শুভেন্দু অধিকারী আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন। পরে তিনি ২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। দলীয় নেতাদের মতে, ধারাবাহিকভাবে মমতার বিরুদ্ধে তার রাজনৈতিক অবস্থান তাকে এই দৌড়ে এগিয়ে রেখেছে।

ভোটের ফলাফলকে কেন্দ্র করে বিজেপির শীর্ষ নেতৃত্ব শিগগিরই বৈঠকে বসতে পারে বলে জানা গেছে। তবে চূড়ান্তভাবে কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি।

Tags: পশ্চিমবঙ্গেরপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীবিজেপিবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পশ্চিমবঙ্গ বদলালেও বদলাবে না পররাষ্ট্রনীতি
  • জামালপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
  • শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন
  • দিনাজপুরে দুগ্ধ খামারি ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা
  • একসাথে চার নবজাতকের জন্ম, দুধের খরচ মেটাতে হিমশিম দরিদ্র পরিবার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম