ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের ক্যাম্পাসে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন ছাত্রনেতা পিনাকী ভট্টাচার্য।
শুক্রবার তিনি বলেন, “হারো পার্টিরা বেয়াদবি ও ভন্ডামি করছে এবং গণনায় হস্তক্ষেপ করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ভোটের ফলাফল নিরাপদে ঘোষণা করতে প্রশাসনের সহায়তা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ক্যাম্পাসে এসে পাহারা দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্ভব হলে এখনই ক্যাম্পাসে এসে সহায়তা করুন।”
পিনাকী ভট্টাচার্য বক্তব্য শেষ করেন, “ইনকিলাব জিন্দাবাদ।”
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচনী কর্মকর্তারা এই আহ্বানের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ফলাফল ঘোষণার সময় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

