Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধেই আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে: ডা. জিয়াউর রহমান চৌধুরী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৯ pm ১৩, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট:

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, কিডনী রোগ বর্তমান সময়ে একটি নীরব ঘাতক হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের অসচেতনতা এবং দেরিতে রোগ নির্ণয়ের কারণে অনেকেই অকালে প্রাণ হারাচ্ছেন।

তাই রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধেই আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে। তৃণমূল পর্যায়ে নিয়মিত কমিউনিটি স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসা বা আর্লি ইন্টারভেনশনের মাধ্যমে আমরা বহু মানুষের কিডনী বিকল হওয়া রোধ করতে পারি। এই ধরনের মহতী উদ্যোগের জন্য আমি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেট এবং তাদের সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের হল রুমে এই গুরুত্বপূর্ণ কমিউনিটি স্ক্রিনিং এবং আর্লি ইন্টারভেনশন কিডনী কেয়ার সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাফা তৌফিক আহমেদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডিপার্টমেন্ট অব নেফ্রোলজি এসিস্টেন্ট প্রফেসর মেডিসিন এবং কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. দ্রুব দাস, পার্কভিউ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের হেড অফ নেফ্রোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডা. আলমগীর চৌধুরী, দ্য রয়াল কলেজ অব প্যাথলজিস্ট ইউকে সাউথিস্ট এশিয়া বাংলাদেশ কাউন্ট্রি এডভাইজার প্রফেসর আমিন ইসলাম এফআরসিপি এফআরসিপ্যাথ।

বক্তব্য রাখেন কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সিইও বীর প্রতীক কর্ণেল মোঃ আব্দুস সালাম (অবঃ), ব্যবস্থাপনা পরিচালক ডা. নজমুস সাকিব, পরিচালক (অর্থ) জুবায়ের আহমদ চৌধুরী, বারডেম জেনারেল হাসপাতালের ইমিউনোলজি ও আণবিক রোগ নির্ণয় বিভাগের প্রধান গবেষণা কর্মকতা প্রফেসর ডা. সোহরাব আলম পিএইচডি, কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. এম এ মজিদ, কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের পরিচালক (চিকিৎসা সেবা) মেজর ডা. আ ন ম ফজলুল আজম।

এ সময় উপস্থিত ছিলেন অতিঃ পরিচালক (ওয়েলফেয়ার) ফরিদা নাসরিন, কিডনীরোগ বিশেষজ্ঞ ডা. ইসতিয়াক বখত, প্যাথলজিস্ট ডা. জাকির হোসেন, ডা. মুনতাহা চৌধুরী, ডা. আরিফ মোঃ রেজা. ডা. আব্দুল করিম, অতিঃ পরিচালক (অর্থ ও হিসাব) মা’আয রেজা চৌধুরী, ম্যানেজার (এডমিন) মোঃ মহিবুর রহমান রাসেল প্রমুখ। এছাড়াও সেমিনারে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং রোগী এবং আত্মীয়স্বজনরাও উপস্থিত ছিলেন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাজিল সমর্থক হয়েও মেসির জাদুতে মুগ্ধ বুবলী
  • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ জুন জমা
  • বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই: শিক্ষামন্ত্রী
  • বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী
  • প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত নার্কো-সন্ত্রাসী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম