Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত নার্কো-সন্ত্রাসী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৭ pm ১৭, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে একটি নৌযানে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার (১৬ জুন) পরিচালিত এ অভিযানে একজন নিহত হয়েছেন এবং দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম)।

সাউথকমের বিবৃতিতে জানানো হয়, কমান্ডার ফ্রান্সিস এল. ডোনোভানের নেতৃত্বাধীন যৌথ টাস্কফোর্স ‘সাউদার্ন স্পিয়ার’ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌযানটিকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করে। নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুট ব্যবহার করছিল বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ।

অভিযান চলাকালে নৌযানে থাকা একজন ব্যক্তি নিহত হন, যাকে “নার্কো-সন্ত্রাসী” হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আরও দুইজনকে জীবিত অবস্থায় আটক করা হয়, তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

মার্কিন সামরিক বাহিনী অভিযানের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। সাউথকম জানিয়েছে, অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।

তবে নৌযানটির জাতীয়তা, সুনির্দিষ্ট অবস্থান কিংবা হামলায় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tags: অভিযানপ্রশান্তবিশেষ নিউজমহাসাগর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
  • ব্রাজিল সমর্থক হয়েও মেসির জাদুতে মুগ্ধ বুবলী
  • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ জুন জমা
  • বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই: শিক্ষামন্ত্রী
  • বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম