Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দরবেশ সেজে ভোট চাইতে আসা জাতীয় পার্টির ফাঁদ এড়াতে হবে : সাবেক এমপি জাহিদুর রহমান

Nuri JahanbyNuri Jahan
২:১৫ pm ১৪, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

পীরগঞ্জ,  ঠাকুরগাঁও প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি জাহিদুর রহমান বলেছেন, “শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘদিন টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি। এখন তারা দরবেশ সেজে ভোট চাইতে আসবে, তাই তাদের ফাঁদে পা দেওয়া যাবে না।

শনিবার বিকেলে পীরগঞ্জ মাইক্রোবাস স্ট্যান্ড চত্বরে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।

জাহিদুর রহমান আরও বলেন, “এবার গুজব নয়, আগামী ২৫ ডিসেম্বর সত্যিই তারেক রহমান দেশে আসছেন। এই আসনটি আপনারা সহায়তা করলে তারেক রহমানকে উপহার দেওয়া সম্ভব। বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে এ বিজয় কেউ ঠেকাতে পারবে না।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, উপজেলা মহিলা দলের আহবায়ক কুলসুম বেগম, সদস্য সচিব মাহফুজা বেগম, বিএনপি নেতা ওয়ালিউর রহমান মিঠু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা, ছাত্রনেতা মেজবাহুল হক সূর্য, রবিউল ইসলাম প্রমুখ।

সমাবেশে পৌরসভা ও ১০টি ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, ছাত্রদল ও মহিলা দলের কয়েক হাজার নেতা-কর্মী এবং সমর্থক অংশ নেন। সমাবেশ শেষে ঢাকায় ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানে আংশিকভাবে চালু ৬টি বিমানবন্দর
  • সদরপুরে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • মাদারীপুরের ডাসার ও কালকিনিতে দুই খাল পুনঃখননের উদ্বোধন
  • দক্ষতাই শক্তি, দিনাজপুরে আঞ্চলিক স্কিল ও ইনোভেশন মেলার উদ্বোধন
  • গৌরীপুরে চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে গ্রামবাসী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম