ক্রাইম রিপোর্টার:
রংপুর মহানগর পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় হাজীরহাট থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর নং- ৯৪৩/২৬ (ডবল মুড়িং, চট্টগ্রাম) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আব্দুর রশিদ (সবুজ)কে গ্রেফতার করা হয়। তিনি রংপুর মহানগরের হাজীরহাট থানাধীন চক ইশবপুর কেরানীরহাট এলাকার বাসিন্দা এবং মোঃ মোজাব মিয়ার ছেলে।
হাজীরহাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে আইনানুগভাবে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষা এবং পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

