Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডাকসু নির্বাচন: কীভাবে ভোট দেবেন ভোটাররা

Nuri JahanbyNuri Jahan
২:১২ pm ০৮, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, হলের বাইরে আটটি কেন্দ্রে।

 

এবার ডাকসুর ব্যালট পাঁচ পৃষ্ঠার এবং হল সংসদের ব্যালট এক পৃষ্ঠার। ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে। ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮টি হল সংসদে ১৩টি পদে ভোট হবে, যেখানে ২৩৪টি পদে ১ হাজার ৩৫ জন প্রার্থী রয়েছেন। অর্থাৎ ভোটারদের সর্বমোট ৪১টি ভোট দিতে হবে।

 

নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোট প্রদানের নিয়মকানুন ভিডিওচিত্রের মাধ্যমে প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও তিনটি অনুষদ ও একটি ইনস্টিটিউটে ভোটারদের জন্য সভা আয়োজন করেছে।

 

ভোটের সময় ভোটারকে পরিচয়পত্র দেখাতে হবে। প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ দেখাবেন, অন্য বর্ষের শিক্ষার্থীরা হল/বিশ্ববিদ্যালয় আইডি কার্ড দেখাবেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর আঙুলে কালির দাগ লাগানো হবে। ভোটার তার নামের পাশে স্বাক্ষর এবং ভোটার নম্বর জানিয়ে ভোট কক্ষে প্রবেশ করবেন।

 

ভোটকক্ষে মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। ভোটার পছন্দের প্রার্থীর নামের পাশে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দিয়ে ব্যালট ব্যালট বক্সে ফেলবেন। কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের জন্য আলাদা ব্যালট বক্স থাকবে।

Tags: ডাকসু নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাহিদকে ‘বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত
  • দেশের অর্থনীতি ও শেয়ারবাজারের উন্নয়নে বিনিয়োগবান্ধব নীতির প্রয়োজনীয়তা: মাননীয় অর্থমন্ত্রীর নিকট খোলা চিঠি
  • পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী
  • পঞ্চগড়ে করতোয়া সেতুর ওপর চলন্ত মাইক্রোবাসে আগুন
  • কাপ্তাইয়ে প্রাথমিক ফুটবলে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগরপাড়া

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম