Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্ষেতলালে প্রতিবাদ জানাতে নিজ অর্থায়নে রাস্তা মেরামত করলেন গ্রামবাসী

Bangla FM OnlinebyBangla FM Online
১:০২ pm ১২, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর পকপাড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিনের ভোগান্তির প্রতিবাদ জানিয়ে নিজেদের অর্থায়নে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যের কাছে বারবার আবেদন করেও কোনো ব্যবস্থা না হওয়ায় বাধ্য হয়ে গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর পকপাড়া গ্রামে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস। গ্রামের একমাত্র ইটসলিং রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত ও খানাখন্দ। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
গ্রামবাসী জানান, রাস্তা মেরামতের জন্য তারা স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান মিলন মন্ডল ও ৮ নম্বর ওয়ার্ড সদস্য রেজাউলের কাছে একাধিকবার যোগাযোগ করেন। কিন্তু কার্যকর উদ্যোগ না নেওয়ায় গ্রামের মানুষ বাড়ি বাড়ি টাকা তুলে তহবিল গঠন করেন। পরে প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে নিজেদের অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন তারা।
শুক্রবার (১২ জুন) সকালে রাস্তা মেরামতের সময় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাঁচ-ছয় বছর আগে রাস্তাটি ইটসলিং করা হয়েছিল। বর্তমানে অবস্থা এতটাই খারাপ যে কৃষিপণ্য অটোভ্যানে করে বাজারে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত রাস্তাটি কার্পেটিং করার দাবি জানান।
স্থানীয় বাসিন্দা আজিজার, ইউসুফ, জালাল, একরামুল, মিটু, হাশেম আলী ও আসলাম বলেন, চেয়ারম্যান-মেম্বারের কাছে বারবার গেলেও কোনো কাজ হয়নি। তাই গ্রামের সবাই মিলে টাকা তুলে রাস্তা মেরামত করছি।
ইউপি সদস্য রেজাউল বলেন, গ্রামবাসী আমার কাছে এসেছিল। আমি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। কিন্তু বরাদ্দ না থাকায় কাজ করা সম্ভব হয়নি।
মামুদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন মন্ডল বলেন, এলাকাবাসী নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করছে, এটি প্রশংসনীয়। বরাদ্দ এলে রাস্তাটির উন্নয়ন কাজ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী বলেন, গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামতের বিষয়টি আমার জানা ছিল না। ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আগামী বরাদ্দে রাস্তার কাজ করার ব্যবস্থা করা হবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভারত ও বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে মৌলভীবাজারে মতবিনিময়
  • নওগাঁয় দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • মতলব দক্ষিণ ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে পুনরায় সদস্য হলেন ফয়সাল খন্দকার
  • নবীনগরে সংঘর্ষে আহত ইকবাল মিয়ার মৃত্যু
  • ১২ ছক্কায় পারভেজ ইমনের ১৫০, বিজয় থামলেন ১৪১ রানে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম