Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে ১৩ সেনাসদস্য নিহত

Bangla FMbyBangla FM
১১:০৭ am ২৮, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ এক আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের মীর আলির খাদি বাজার এলাকায় সেনাবাহিনীর কনভয় লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ও নিরাপত্তা সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের একটি গাড়ির কাছে আত্মঘাতী জঙ্গি হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ১৩ জন সেনাসদস্য প্রাণ হারান এবং আরও ২৪ জন আহত হন, যাদের মধ্যে ১৪ জন বেসামরিক নাগরিকও রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নিরাপত্তা কর্মকর্তা জানান, ২২ ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের টিমটি লক্ষ্য করে সমন্বিতভাবে হামলা চালানো হয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে। গুরুতর আহতদের মধ্যে অনেককে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল এবং বাইরে স্থানান্তর করা হয়েছে।

এখনও পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে উত্তর ওয়াজিরিস্তানে সক্রিয় স্থানীয় জঙ্গিগোষ্ঠী হাফিজ গুলবাহাদার গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর এটিই অন্যতম বড় এবং প্রাণঘাতী হামলা বলে মনে করা হচ্ছে। সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে দেশটির সেনাবাহিনী প্রদেশটিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান জোরদার করলেও হামলার মাত্রা কমছে না।

উল্লেখ্য, পাকিস্তান সরকার বরাবরই দাবি করে আসছে, আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠী ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ (টিটিপি) এসব হামলার সঙ্গে জড়িত। তবে আফগান তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে জানায়, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত বিষয়গুলো তারা নিজেদের ওপর চাপাতে পারে না।

Tags: ১৩ সেনাসদস্য নিহতপাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
  • সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মাজারে হামলার জড়িতদের আইনের আওতায় আনার দাবি
  • ডোমারে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন আর্জেন্টিনার সমর্থক
  • সদরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম